শপথ নিলেন নরেন্দ্র মোদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » শপথ নিলেন নরেন্দ্র মোদি
রবিবার, ৯ জুন ২০২৪



শপথ নিলেন নরেন্দ্র মোদি

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এদিন সন্ধ্যা ৭টার একটু পর শুরু হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এর কিছুক্ষণ পরই রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন মোদি। এরপর একে একে শপথ পড়েন মন্ত্রিসভার আরও ৭২ জন সদস্য। এর মধ্যে ৩০ জন পূর্ণ মন্ত্রী ও ৩৬ জন প্রতিমন্ত্রী।

জওহরলাল নেহরুর পর ৭৩ বছর বয়সী মোদিই দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পেলেন। লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের বারাণসী থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন।

শপথগ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে আট হাজারের বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, এই শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং সেশেলসের ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আফিফ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড), মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

২০১৪ সালের লোকসভা ভোটে এনডিএর জয়ের পর রাষ্ট্রপতি ভবনের সামনের উঠানে বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নেন মোদি। ২৬ মে তাকে শপথবাক্য পাঠ করান তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

২০১৯ সালের ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে একই স্থানে শপথ নেন মোদি। শপথবাক্য পাঠ করান তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারও সেই একই জায়গায় শপথ অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৭   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ