রাঙ্গামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন
সোমবার, ১০ জুন ২০২৪



রাঙ্গামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

জেলায় আজ মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষিদের নিয়ে ৩ দিনের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসে রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামনন মহসিন রোমান।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাশ, প্রকল্পের পরিবিক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার মৎস্য চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থাসহ মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পাহাড়ি ঘোনায় ক্রিকের মাধ্যমে মৎস্য চাষের ব্যবস্থা করে দিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে পাহাড়ে আরো মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এমনটাই আশা করেন বক্তারা।
প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫ জন মৎস্য চাষি অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৫   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ