ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে বিপাকে ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে বিপাকে ইংল্যান্ড
সোমবার, ১০ জুন ২০২৪



ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে বিপাকে ইংল্যান্ড

চলতি বিশ্বকাপে একের পর এক ধাক্কা খাচ্ছে বড় দলগুলো। পাকিস্তানের পর এবার বিদায়ের শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর প্রথম দুই ম্যাচে টানা জয়ে ইংলিশদের বিপাকে ফেলে শেষ আট নিশ্চিতে আরও একধাপ এগিয়ে গেল স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটিশরা জয় পেয়েছে ওমানের বিপক্ষে।

গতকাল রোববার (৯ জুন) দিনগত রাতে অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ওমান। জবাবে, ১৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৭ উইকেটের জয়ে শেষ আটের পথ সহজ করল স্কটিশরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। আর দুইয়ে আছে অস্ট্রেলিয়া। তারাও দুই ম্যাচে শতভাগ জয় পেয়েছে।

১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২১ রানের মাথায় জোনসকে হারায় স্কটল্যান্ড। এরপর মুনশি- ম্যাকমুলেন জুটির দৃঢ়তায় ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে আনে স্কটিশরা। ২ চার ও ৪ ছক্কায় ২০ বলে ৪১ রানে ফেরেন মুনশি। তিনি ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন ম্যাকমুলেন। ৯ চার ও ২ ছক্কায় সাজানো ম্যাকমুলেনের ৩১ বলে ৬১ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংসের সুবাদেই মাত্র ১৩ ওভার ১ বলে ওমানের দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেলে স্কটিশরা।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি ওমান। দলীয় ২১ রানের মাথায় প্রথম উইকেট দলটি। এরপর আথাভালে-ইলিয়াস জুটি ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। বেশ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ ওভারের মাঝেই ৪৪ রান ওঠে ওমানের। ২ ছয় ও ১ চারে ৬ বলে ১৬ করা ইলিয়াসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন সাফয়ান শরিফ।

ইলিয়াস ফেরার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ওমান। ৪০ বলে ৫৪ রানে আথাভালে ফিরলে ১১৪ রানে ৫ উইকেট হারানো ওমান খুব বড় স্কোর দাঁড় করাতে পারবে না বলেই মনে হচ্ছিল। তবে শেষের দিকে আয়ান খানের অপরাজিত ৪১ রানের সুবাদে ১৫০ ছোঁয়া ওমানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫০ রানে থামেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৫   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ