সেনাবাহিনী প্রধানের সাথে বিদায়ী বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী প্রধানের সাথে বিদায়ী বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সোমবার, ১০ জুন ২০২৪



সেনাবাহিনী প্রধানের সাথে বিদায়ী বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান আজ সোমবার সেনা সদর দপ্তরে সাক্ষাত করেছেন।
বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।
বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। এরআগে বিমান বাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর তিনি একটি গাছের চারা রোপণ করেন।
এছাড়াও, সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পু®পস্তবক অর্পণের পর বিদায়ী বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৫   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ