বন্দরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ
সোমবার, ১০ জুন ২০২৪



বন্দরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ

শপথ নিয়েছেন বন্দর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার (১০ জুন) সকাল ১১ টায় নির্বাচনের ১ মাস ২ দিন পর ঢাকা বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। তাঁদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

গত ৮ মে বন্দর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ৷

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রয়াত আওয়ামীলীগ নেতা মো. শহিদুল্লাহ’র ছেলে মাইক প্রতীকের মো. আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গত দুইবারের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু৷ মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন ছালিমা হোসেন শান্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদা আক্তার।

গত ১৬ মে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের গেজেট প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৬   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ