ঈদে আসছে তৌসিফ-কেয়ার ‘চিড়িয়া ঘর’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে আসছে তৌসিফ-কেয়ার ‘চিড়িয়া ঘর’
বুধবার, ১২ জুন ২০২৪



ঈদে আসছে তৌসিফ-কেয়ার ‘চিড়িয়া ঘর’

এক অদ্ভুত ঘরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চিড়িয়া ঘর’। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আরও আছেন তৌসিফ মাহবুব, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ। সিএমভির ব্যানারে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও বানিয়েছেন সাজ্জাদ হোসেন বাপ্পি।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বাপ্পি বলেন, একটি অদ্ভুত পরিবারের গল্প রয়েছে এই নাটকে। যে পরিবারের একমাত্র প্রাণস্পন্দন ছোট মেয়ে কেয়া পায়েল। যার কাজই হচ্ছে পরিবারের সব সদস্যের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করা। অথচ সেই মেয়েটিই নিজের মনের মানুষটিকে পেতে পোড়াতে হচ্ছে কাঠ-খড়।

নিজের চরিত্র প্রসঙ্গে কেয়া পায়েলের অভিমত এমন, ‘বিধাতার কাছে কিছু চাইলে সেটা বুঝেশুনে চাইতে হয়। তা না হলে কখন কোন চাওয়া কবুল হয়ে যায়, সেটা বলা মুশকিল। যেমন- আমার চরিত্রের মেয়েটি ছোটবেলা থেকে চিড়িয়াখানা খুব পছন্দ করত। মনে মনে ভাবত, সে যেন আজীবন এমন চিড়িয়াখানায় আসতে পারে।
বড় হওয়ার পর মেয়েটি লক্ষ্য করল, তার নিজের ঘরটাই চিড়িয়াখানায় পরিণত হয়েছে! এমনই এক অদ্ভুত পরিবারের গল্প এটি।’

প্রযোজক এসকে সাহেদ আলি পাপ্পু জানান, সদ্য শুটিং শেষ হওয়া বিশেষ এই নাটকটি ঈদের অন্যতম নাটক হিসেবে মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:২৬   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ