সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪



সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে লামাকাজী এলাকার সিরাজপুর কাজীবাড়ী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজীর সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেটগামী লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাইকাপন এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌসর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)। আহত গাড়ির চালক নাইম (১৮) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও কলকলি এলাকার ময়নুল হকের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১৭   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক
সালথায় ইউএনওর অভিযানে ৩৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ধ্বংস
ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ
বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
মাদারীপুরে সরকারি উদ্যোগে খাল-বিলে মাছের পোনা অবমুক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ