পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি
শুক্রবার, ১৪ জুন ২০২৪



পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার বিকেলে ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পরিদর্শন করতে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য যাত্রী সাধারণকে অনুরোধও করেন আইজিপি।

এর আগে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো: শাহাবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০২:০৪   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন
রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ