মৃণাল সেনের হাত ধরে বদলে যান মিঠুন চক্রবর্তী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৃণাল সেনের হাত ধরে বদলে যান মিঠুন চক্রবর্তী
রবিবার, ১৬ জুন ২০২৪



মৃণাল সেনের হাত ধরে বদলে যান মিঠুন চক্রবর্তী

সত্তরের দশকে ভারতীয় শোবিজে মিঠুন চক্রবর্তী ছিলেন এক ঝড়ের নাম। বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। নিজেই ভাঙতেন নিজের রেকর্ড। আজ ৭৪ বছরে পা রাখলেন ‘ডিসকো ড্যানসার’ খ্যাত এ তারকা।

মিঠুন চক্রবর্তী একাধারে একজন অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ। ১৯৫০ সালের ১৬ জুন আজকের এ দিনে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।

ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ বেশি ছিল। তবে মারামারিও করতে পছন্দ করতেন তিনি। তাই নাম লেখান কুস্তিগীরের খাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য রেসলিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র শাখায় বিজয়ী মিঠুন। শুধু তাই নয়, মার্শাল আর্টসেও রয়েছে তার ব্ল্যাক বেল্ট।

জীবিকার তাগিদে অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে গৌরাঙ্গকে। অনেক উত্থান-পতনের পর তার ভাগ্য ফেরে উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের হাত ধরে।

মৃণাল সেন তার সিনেমা ‘মৃগয়া’-র জন্য গৌরাঙ্গকে কাস্ট করেন। ১৯৭৬ সালের এ সিনেমায় বলিউডে প্রথম অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তারপর থেকেই গৌরাঙ্গ সবার কাছে পরিচিতি পেতে শুরু করে মিঠুন চক্রবর্তী হিসেবে।

ব্যক্তিজীবনে তেমন আড়ম্বর পছন্দ নয় মিঠুনের। তাই জন্মদিনেও তেমন বিশেষ আয়োজন করতে পছন্দ করেন না। তবে এ দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন কিংবদন্তি এ তারকা।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪৩   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
এসপির নেতৃত্বে জিমখানা-ঋষিপাড়ায় অভিযান, ৭ থানায় আটক ১০৩
সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের পাশে রয়েছে: পরিবেশ মন্ত্রী
জুলাই যোদ্ধাদের পাশে থাকায় ডিসি রায়হান কবিরকে সম্মাননা
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী
সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
সংসদে ১০টি স্থায়ী কমিটি গঠিত
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ