কুমিল্লায় পানের ঝুড়িতে ইয়াবা পাচার, আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় পানের ঝুড়িতে ইয়াবা পাচার, আটক ১
রবিবার, ১৬ জুন ২০২৪



কুমিল্লায় পানের ঝুড়িতে ইয়াবা পাচার, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপে পানবোঝাই ঝুড়ি থেকে ৫৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী পিকআপ ও দুটি মোবাইল জব্দ করা হয়।

রবিবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

এর আগে, শনিবার ভোরে উপজেলার ঘোলপাশা যুগিরখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

আটককৃত পিকআপের চালক ইয়াছিন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ৬ নম্বর ঘোলপাশা যুগিরখিল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপের সামনে বসা চালক ও তার সহকারী এবং পেছনে থাকা তিনজন লোক পালিয়ে যায়।

পরে পিকআপটি তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি পান ভর্তি ঝুড়ি থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ইয়াবা উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে পিকআপের চালক ইয়াছিনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও চারজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১২   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ