ঝালকাঠিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালকসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালকসহ নিহত ২
রবিবার, ১৬ জুন ২০২৪



ঝালকাঠিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালকসহ নিহত ২

ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার( ১৫ জুন) দিবাগত মধ্যরাতে ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার আব্দুল হকের ছেলে সিএনজি চালক আল-আমিন (৩৫) এবং সিএনজিতে থাকা যাত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের দেবত্র এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সি (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে নলছিটি উপজেলা রায়াপুর এলাকায় অজ্ঞাত কোন গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমরে-মুচড়ে ভেতরে থাকা চালক আল-আমিন এবং যাত্রী আলতাফ মুন্সি গুরুতর আহত হয়। পরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়ীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন , অজ্ঞাত কোনো গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে সেটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২৬   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ