দক্ষিণ গাজায় ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ গাজায় ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের
রবিবার, ১৬ জুন ২০২৪



দক্ষিণ গাজায় ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের জন্য নির্দিষ্ট সময়ে গাজার দক্ষিণে একটি রাস্তা বরাবর তাদের অভিযান বন্ধ রাখবে।

রবিবার সামজিক প্লাটফর্ম এক্সে এক বিবৃতি দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিট কো অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতি ইসরারায়েলি বাহিনী বলেছে, ‘গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ‘কৌশলগত বিরতি’ কার্যকর থাকবে।

বিবৃতি আরও বলা হয়, এই সময়সীমায় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে। তারপর সেই ত্রাণ সামগ্রী সালাহ আল দীন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শনিবার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামাসের অতর্কিত হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই ঘোষণা আসে।

গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় ইসরায়েলের আটজন সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে এই আট সেনা নিহত হয়। গাজায় গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা।

হামাস জানিয়েছে, শনিবার পশ্চিম রাফা শহরের তাল আস-সুলতান জেলায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে।

কাসাম ব্রিগেড বলছে, তাদের সেনারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে আল ইয়াসিন-১০৫ আরপিজি রকেট নিক্ষেপ করে। এর পরপরই সেখানে ওৎপেতে থাকা তাদের আরেকটি সমর্থন বাহিনী গুলি চালায়।

ইসরায়েলে সেনাবাহিনী এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে। দক্ষিণ গাজায় অভিযান-সংশ্লিষ্ট কার্যক্রমের সময় সেনারা নিহত হন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, কীভাবে হামলাটি সংগঠিত হয়েছে, তা তদন্ত করা হবে।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ৬৫০ জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে হামাস বলছে, ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৮   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ