কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়
সোমবার, ১৭ জুন ২০২৪



কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়

কুষ্টিয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ৫১২ মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে প্রায় ১০ হাজার মুসল্লির সঙ্গে ঈদুল আজহার নামাজে শরিক হন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশের মঙ্গল ও শান্তিকামনায় দোয়া করা হয়।

এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান হানিফ। তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সব মানুষের জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন হানিফ।

পরে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি শেষে নিজ নিজ বাড়িতে পশু কোরবানির মাধ্যমে যথাযথ মর্যাদায় সবাই ঈদুল আজহা পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪১   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ