পাবনার বেড়া পৌর এলাকার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনার বেড়া পৌর এলাকার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার
বুধবার, ১৯ জুন ২০২৪



পাবনার বেড়া পৌর এলাকার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার

জেলার বেড়া পৌরসভা এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি। এ সময় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সবাই মিলে একসাথে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন তিনি।
আজ (বুধবার) বেড়া পৌরসভার ডাক বাংলা মোড়ে বেড়া ডায়াবেটিক সমিতির নব নির্মিত ভবন, হুরাসাগর নদীর উপর প্রস্তাবিত ব্রিজ ও পোর্ট চত্বরে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন করেন ডেপুটি স্পিকার।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদার এ সময় তার সঙ্গে ছিলেন।
মানবাধিকার কমিশনের সদস্য মো: সেলিম রেজা, বেড়া পৌর মেয়র এ্যাডভোকেট এস এম আসিফ সামস রঞ্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বেড়া পৌরসভার কনফারেন্স রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ