ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনের যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনের যোগদান
বুধবার, ১৯ জুন ২০২৪



ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনের যোগদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন। আজ বুধবার পূর্বাহ্নে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরের নিকট তিনি যোগদানপত্র পেশ করেন। পরে, তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য, গত ১৩ই জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করে । কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন। অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি সম্পন্ন করে সুইডেনের বিটিএইচ থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ২০টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪টি এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৮টি। তিনি জবি’র জার্নাল অব বিজনেস স্টাডিসের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৪   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার
শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড
সালথায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ