সেনাবাহিনী প্রধানের বিভিন্ন পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার

প্রথম পাতা » চট্টগ্রাম » সেনাবাহিনী প্রধানের বিভিন্ন পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার
বুধবার, ১৯ জুন ২০২৪



সেনাবাহিনী প্রধানের বিভিন্ন পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ সাভার ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। তিনি সাভার ও কুমিল্লা এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন। একই সময়ে সিলেট সেনানিবাসে কর্মরত সেনাসদস্যগণ ভিডিও টেলি কনফারেন্সিং (ভিটিসি) এর মাধ্যমে সাভার সেনানিবাসের সাথে যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করে।
পরিদর্শনকালে তিনি সাভার ডিওএইচএস এলাকায় একটি মসজিদ এবং কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্বোধন করেন।
বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সেনাবাহিনীর প্রধানকে ৯ ও ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।
বিদায়ী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ, সাভার ও কুমিল্লা সেনানিবাসের সকল পদবির কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৬   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ