ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ
শুক্রবার, ২১ জুন ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ

জেলায় আজ আওয়ামী লীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশীনগর বালুর মাঠ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মধ্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি কর্মসূচি পালন করছে জেলা আওয়ামী লীগ। বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলালউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৫   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ