অংশীদারত্বের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রশংসা জয়শঙ্ক‌রের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অংশীদারত্বের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রশংসা জয়শঙ্ক‌রের
শুক্রবার, ২১ জুন ২০২৪



অংশীদারত্বের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রশংসা জয়শঙ্ক‌রের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় দি‌ল্লি‌তে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন তিনি।

সরকারপ্রধা‌নের স‌ঙ্গে সাক্ষাতের পর এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সা‌বেক টুইটার) জয়শঙ্কর জানান, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। ভারতে তার রাষ্ট্রীয় সফর আমাদের ঘনিষ্ঠ ও চিরস্থায়ী সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে। আমাদের বিশেষ অংশীদারত্বের আরও উন্নয়নে তার নির্দেশনার প্রশংসা করি।

দুই দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে শুক্রবার দি‌ল্লি‌তে যান বঙ্গবন্ধু কন্যা। দি‌ল্লি বিমানবন্দ‌রে প্রধানমন্ত্রী‌কে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

চল‌তি মা‌সের শুরুর দি‌কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দি‌ল্লি‌তে গে‌লেন প্রধানমন্ত্রী। আর ভারত নতুন সরকার গঠনের পর দেশ‌টি‌তে এটিই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরে মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর হায়দ্রাবাদ হাউসে যাবেন তিনি। এ সময় উভয় দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

সবশেষ, ২০২১ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৩   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ