আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা : রেলমন্ত্রী
রবিবার, ২৩ জুন ২০২৪



আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সফলতা হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি।

রোববার (২৩ জুন) বেলা ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য দেশি-বিদেশি চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা স্বাধীনতার ঘোষণা নিয়েও চক্রান্ত করেছিল। যখন জাতিসংঘ বঙ্গবন্ধুর ভাষণকে শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি দিল তখন সব চক্রান্ত থেমে যায়।

মো. জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। তবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। রাজধানীবাসী মেট্রোরেলে চলার স্বাদ পাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির আমলে বন্ধ হওয়া রেললাইন আজ সচল হয়েছে। ঢাকা থেকে মাত্র দুই ঘণ্টায় ট্রেনে রাজবাড়ীতে আসতে পারছে। রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপর দেশের সর্ববৃহৎ রেল কারখানা হচ্ছে। এতে করে জেলার অনেক বেকার কর্মসংস্থানের সুযোগ পাবে।

রেলমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৪   ৪৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
‎ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ