রাষ্ট্রপতির সঙ্গে বিসিপিএস-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সঙ্গে বিসিপিএস-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ
সোমবার, ২৪ জুন ২০২৪



রাষ্ট্রপতির সঙ্গে বিসিপিএস-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার নেতৃত্বে ৭ সদস্যের এক প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছে।

সাক্ষাতকালে প্রতিনিধিদল বিসিপিএস-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল বিসিপিএস-এর একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের ফলে চিকিৎসা বিজ্ঞানেও দ্রুত পরিবর্তন আসছে।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে। দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে মানুষের মাঝে বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রবণতা তা হ্রাস পাবে। এ ছাড়া মূল্যবান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। জনগণও কম খরচে উন্নত চিকিৎসা পাবে।

রাষ্ট্রপতি বিসিপিএস-এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএস কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৩   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
‘সিক্রেট ওয়ার্স’-এ নোয়া জুপ: এক্স-মেন নাকি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস?
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
শ্রদ্ধা ও ভালোবাসায় শশিকর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষকের বিদায়
নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৬
আল কোরআন ও আল হাদিস
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ