সিরাজগঞ্জে আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
সোমবার, ২৪ জুন ২০২৪



সিরাজগঞ্জে আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সোমবার দুপুরে বিচারপ্রার্থীদের জন্য তৈরী করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন।
উদ্বোধনের পরে ন্যায়কুঞ্জ পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলায় আদালত ভবনের সঙ্গে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী যারা আসেন তাদের বসার কোনো স্থান নেই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই, মায়েদের জন্য শৌচাগার নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে সারাদেশে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই স্থাপনা তৈরীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার বিভাগের পক্ষ থেকে ধনাবাদ জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন- ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। বিচারপ্রার্থী যারা আদালতে আসেন তারা বাধ্য হয়েই এখানে আসেন, তাদের বসার জন্য এটি স্থাপন করা হয়েছে। এই স্থাপনা তৈরীর মধ্য দিয়ে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।
ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এম. আলী আহমেদ, আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলসহ বিচারকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০০:১৬   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ