বিদেশী নাগরিকরা ১০ মাসে তাদের আয়কৃত ১৩০ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন : অর্থমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশী নাগরিকরা ১০ মাসে তাদের আয়কৃত ১৩০ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন : অর্থমন্ত্রী
সোমবার, ২৪ জুন ২০২৪



বিদেশী নাগরিকরা ১০ মাসে তাদের আয়কৃত ১৩০ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন : অর্থমন্ত্রী

সংসদ ভবন, ২৪ জুন, ২০২৪ : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিকরা তাদের আয় থেকে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত স্বতন্ত্র সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জনান, ভারতীয় নাগরিকরা ৫০.৬০ মিলিয়ন ডলার, চীনা নাগরিকরা ১৪.৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার নাগরিকরা ১২.৭১ মিলিয়ন ডলার, জাপানী নাগরিকরা ৬.৮৯ মিলিয়ন ডলার, কোরিয়ার নাগরিকরা ৬.২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ডের নাগরিকরা ৫.৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্যের নাগরিকরা ৩.৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তানের নাগরিকরা ৩.২৪ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ৩.১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়ার নাগরিকরা ২.৪০ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশের নাগরিকরা ২১.৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৪৪   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ