জাকাগনির শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার হতাশা

প্রথম পাতা » খেলাধুলা » জাকাগনির শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার হতাশা
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



জাকাগনির শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার হতাশা

ম্যাচের ৯৮ মিনিট পর্যন্ত গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত ছিল ক্রোয়েশিয়ার। কিন্তু মাতিয়া জাকাগনি তা হতে দেননি। বর্তমান চ্যাম্পিয়ন ইতালির আগেভাগে ইউরো থেকে বিদায় মেনে নিতে পারেননি ম্যাচ শেষের ১০ মিনিট আগে মাঠে নামা এই ল্যাজিও স্ট্রাইকার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি যে এতটা স্মরণীয় হয়ে থাকবে তা হয়তো নিজেও বুঝতে পারেননি। জাকাগনির গোলেই নাটকীয় ম্যাচে ইতালি ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে স্পেনের পরে গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

দিনের আরেক ম্যাচে আলবেনিয়াকে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষ দল হিসেবেই নক আউট পর্বে উঠেছে শক্তিশালী স্পেন।

লিপজিগে জাকাগনির নিখুঁত শটটি আটকানোর সাধ্য ছিলনা ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচের। এই গোলের পরই রেফারি ম্যাচ শেষ বাঁশি বাজান। ম্যাচ শেষে ৬৫ বছর বয়সী কোচ লুসিয়ানো স্পালেত্তিকে সাথে নিয়ে উচ্ছসিত সমর্থকদের অকুন্ঠ সমর্থনের জবাব দিয়েছে ইতালিয়ানরা।

পরের রাউন্ডে আজ্জুরিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরির পাসে স্টপেজ টাইমে বাম দিক থেকে কোনাকুনি শটে জাকাগনির গোলে উজ্জীবিত ইতালি বাড়তি আত্মবিশ্বাস নিয়ে শেষ ষোলর ম্যাচে মাঠে নামবে।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে স্পালেত্তি বলেছেন, ‘কেউই বিশ্বাস করেনি, কিন্তু খেলোয়াড়রা সেটা করে দেখিয়েছে।’আলবেনিয়ার এই পরাজয়ে অন্তত চারটি সেরা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, ফ্রান্স ও নেদারল্যান্ডসের।

এদিকে জাকাগনির শেষ মুহূর্তের সমতায় কপাল পুড়েছে ক্রোয়েশিয়ার। লুকা মড্রিচ আরো একবার দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার দল পেরে উঠেনি। ৫৫ মিনিটে পেনাল্টির দায়িত্ব পেয়ে সেটা কাজে লাগাতে না পারলেও পরের মিনিটে তিনি আর কোন ভুল করেননি। সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে গোল করে ক্রোয়েশিয়াকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এগিয়ে দেবার পাশাপাশি ইউরোতে রেকর্ডও গড়েছেন। এর আগে ২০০৮ সালে অস্ট্রিয়ান ইভিচা ভাস্টিকের করা রেকর্ডটি মড্রিচ ৩৮ বছর ২৮৯ দিন বয়সে গোল করে ভেঙ্গেছেন।

আন্তে বুদিমিরের হেড রুখে দিয়েছিলেন গিয়ানলুইগি ডোনারুমা। কিন্তু একেবারে সঠিক স্থানে থাকা মড্রিচ ফিরতি বল জালে জড়িয়ে পেনাল্টি মিসের খেসারত দিয়েছেন। দুই পয়েন্ট নিয়ে গ্রæপের তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া ইউরো থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।মড্রিচ বলেন, ‘এই ধরনের পরাজয়ের পর কি ধরনের অনুভূতি হচ্ছে তা ব্যাখ্যা দেয়া কঠিন।’

বাংলাদেশ সময়: ১৭:১২:১২   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ