সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৫ জুন ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি আ, ফ, ম রুহুল হক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এ, ডি, এম, শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এবং শবনম জাহান অংশগ্রহণ করেন।

বৈঠকে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন; হিজড়া, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় সুবিধাভোগী শ্রেণী বাছাই এবং বিগত পাঁচ বছরে সুবিধাভোগীর সংখ্যা, বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এবং এসকল কার্যক্রমে তাদের জীবনমানের কি পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি চা শ্রমিক, হিজড়া,বেদে জনগোষ্ঠী ও ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ সকল প্রকার সামাজিক কর্মসূচির আওতায় সুবিধাভোগী শ্রেণী বাছাই প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনপূর্বক পরামর্শ প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্যদের ৬৪টি জেলাকে তাঁদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৮   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ