জামালপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



জামালপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : “সোনালী আঁশের সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ দেশ” “পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ(১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এবং কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ইফাদ হোসেন। এতে প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার আঃ হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার পাট গবেষণা উপকেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গ যেব আতা সহ উপজেলা পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:২১:১৩   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
বছর ঘুরে এলো মাহে রমজান
উলভসের সঙ্গে ড্র করে ধাক্কা খেল আর্সেনাল
ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে এক পা নরওয়ের ক্লাবের
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ