গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলো তুরস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলো তুরস্ক
বুধবার, ২৬ জুন ২০২৪



গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলো তুরস্ক

দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন ও গাজার সশস্ত্র সংঘাত থেকে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে তুরস্ক।

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপাভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৫ জুন) এ সতর্কবার্তা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

হাকান ফিদান বলেন, চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। একে প্রতিরোধ করতে সবার এগিয়ে আসা উচিত এবং সাহায্য করা উচিত।

লিপাভেস্কির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনার কথা উল্লেখ করে ফিদান আরও বলেন, ‘ইসরাইল আক্ষরিক অর্থে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন যুদ্ধাপরাধ করছে।’

তিনি বলেন,

ইসরাইলের নিজেদের এলাকা সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের জমি চুরির বিষয় নিয়ে আমরা নীরব ছিলাম না, আর থাকবোও না।’

এছাড়া গাজায় যুদ্ধবিরতির জন্য তুরস্ক যেকোনো পদক্ষেপকে সমর্থন করে বলেও জানান তিনি। দ্বি-রাষ্ট্র সমাধানে আঙ্কারার সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন ফিদান।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন,

তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এতে বৈশ্বিক ঝুঁকি বাড়ছে।

তার মতে, ‘আঙ্কারা চায় সংঘাতে লিপ্ত উভয়পক্ষ শান্তির জন্য আলোচনার টেবিলে বসুক।’

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪০   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ