খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, গ্রেফতার ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, গ্রেফতার ৭
রবিবার, ৩০ জুন ২০২৪



খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, গ্রেফতার ৭

রাজধানীর খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক নববধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভিকটিমের পূর্বপরিচিত সুমনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে খিলক্ষেত থানাধীন বনরূপা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শনিবার (২৯ জুন) দুপুর পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মূলহোতা সুমনসহ তার সহযোগী পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, শুক্রবার (২৮ জুন) রাতে এয়ারপোর্ট এলাকায় ভিকটিম ও তার স্বামী ঘুরতে যান। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের কাছে বনরূপা এলাকার কাছাকাছি আসলে সুমন নামের ব্যক্তি এবং অজ্ঞাতনামা ৬ জন লোক তাদের জোরপূর্বক ধরে নিয়ে বনরূপা এলাকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে মারধর করে এবং ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

একপর্যায়ে তারা ভিকটিমের স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ভিকটিমের স্বামী ঘটনাস্থল থেকে বের হয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।

খিলখেত থানার টহলরত টিম তৎক্ষণাৎ ভিকটিমের স্বামীকে নিয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য রওনা দেয়। ইতোমধ্যে আসামিরা ভিকটিমকে বিভিন্নভাবে মারধর করেও শারীরিক নির্যাতন করতে থাকে।

একপর্যায়ে আসামিরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। অন্যদিকে ভিকটিমের স্বামীকে নিয়ে পুলিশ ঘটনাস্থল খোঁজাখুঁজি করতে ঘটনাস্থলের কাছাকাছি গেলে টের পেয়ে আসামিরা ভিকটিমকে রেখে পালিয়ে যায়।

পরে আসামিদের ধরতে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে খিলক্ষেত থানার কয়েকটি টিম অভিযান চালিয়ে শনিবার (২৯ জুন) দুপুর নাগাদ সব আসামিকে গ্রেপ্তার করে।

এসি শেখ মুত্তাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঘটনাটি জানানোর পরপরই অভিযান শুরু হয়। গ্রেপ্তাররা দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জড়িত একজন ওই নববধূর পূর্ব পরিচিত।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৯   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস
আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ