পিরোজপুরে কৃষকদের মধ্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে কৃষকদের মধ্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ
রবিবার, ৩০ জুন ২০২৪



পিরোজপুরে কৃষকদের মধ্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ

জেলায় আজ কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির নারিকেল চারা, উফশী আমন বীজ ধান ও সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২টায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ মিশু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শানু, উপজেলা কৃষি অফিসার শিপন কুমার ঘোষ প্রমুখ। পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ১০০ নারিকেল চাষির প্রত্যেককে পাঁচটি করে দেশীয় জাতের উন্নতমানের নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়া ৩ হাজার ৫৫০ জন আমন চাষির প্রত্যেককে পাঁচ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং কৃষকদের সহায়তা করে নারিকেলের উৎপাদন ও ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই নারিকেল চারা ও বীজ সার বিনামূল্যে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে সে লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কৃষক ভাইদের সবধরনের সহযোগিতা করছেন এবং শতভাগ কৃষিতে আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:২১   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ