শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে : প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে : প্রতিমন্ত্রী
বুধবার, ৩ জুলাই ২০২৪



শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে : প্রতিমন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার সংরক্ষণকে গুরুত্ব দিয়ে সব শিল্পকারখানা রাষ্ট্রীয়করণ করেন, ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যোগ দেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আইএলও’র সদস্যপদ লাভ করে।

বুধবার (৩ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত শিশুশ্রম নিরসন বিষয়ক বিভাগীয় কর্মশালায় অংশগ্রহণ করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৭৪ সালেই শিশু নীতি প্রণয়ন করেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গত কয়েক দশকে বাংলাদেশ শিশুশ্রম নির্মূলে অবিশ্বাস্য উন্নতি করেছে উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, সরকার ইতোমধ্যে আইএলও কনভেনশন ১৩৮ এর আনুষ্ঠানিক অনুসমর্থন করেছে। আইএলও কনভেনশন, ইউএনসিআরসি, শ্রম আইন ২০০৬ সহ আন্তর্জাতিক আইন ও বিধিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুশ্রম নিরসনে একটি জাতীয় নীতি অনুমোদন করা হয়েছে। ৪৩টি সেক্টরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শিশুশ্রম নিষিদ্ধ করার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ২৮৪.৪৯ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়)’ প্রকল্পের মাধ্যমে ১ লাখ শিশুকে ৬ মাস উপানুষ্ঠানিক শিক্ষা এবং ৪ মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবশেষে প্রতিমন্ত্রী সরকারি উদ্যোগের পাশাপাশি শিশুশ্রম নিরসনে সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৫   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ