বঙ্গবন্ধুকন্যা বলেই পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন শেখ হাসিনা: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুকন্যা বলেই পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন শেখ হাসিনা: কাদের
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



বঙ্গবন্ধুকন্যা বলেই পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন শেখ হাসিনা: কাদের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তে পর অনেকেই বিরোধিতা করেছিলেন৷ আমাকেও কথা শুনতে হয়েছে৷ কিন্তু আমি কিছু বলিনি৷’

সেতুমন্ত্রী উল্লেখ করেন,

ওয়াশিংটনে মাইনর অপারেশন করাচ্ছিলেন প্রধানমন্ত্রী৷ এদিকে পদ্মায় প্রথম স্প্যান বসবে৷ আমরা ওনাকে জানালাম, আপনি ফিরলে স্প্যান বসবে৷ কিন্তু তিনি বললেন, শেখ হাসিনার কারণে পদ্মা সেতুর কাজ যেনো এক মিনিটের জন্যও থেমে না থাকে৷

ওবায়দুল কাদের বলেন, যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে৷ মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন৷

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৭   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনবল সংকটে মুখ থুবড়ে সালথার পরিবার পরিকল্পনা সেবা
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা রোগীর মৃত্যু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ