মেসি জাদুতে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » মেসি জাদুতে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
বুধবার, ১০ জুলাই ২০২৪



মেসি জাদুতে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখাল আর্জেন্টিনা। বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথম হাফে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান এই তরুণ তারকা।

দ্বিতীয় হাফে অবশ্য দাপট দেখিয়েছে কানাডা। তবে ম্যাচের ৫১তম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় আলবিসেলেস্তারা। ডি বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের নেয়া শট মেসি হালকা পা ছুঁয়ে দেন। এটি চলতি কোপায় মেসির প্রথম গোল। তার পাশাপাশি ছয়টি কোপায় গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। কোপার ইতিহাসে এটি মেসির ১৪তম গোল।

দুই গোল হজম করার পর বেশকিছু পরিবর্তন আনে কানাডা। আক্রমণেও যায় বেশ কয়েকবার। তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি ডেভিস-ডেভিডরা। ম্যাচের ৮৮তম মিনিটে গোলে সুযোগ পেয়েছিল কানাডা। তবে তানি ওলুওয়াসেই নেয়া শট দারুণভাবে সেভ করেন মার্টিনেজ।

বাকি সময়ে আর্জেন্টিনা ডিফেন্সে মনোযোগ দেয়। ফলে গোল দিতে পারেনি কানাডা। ২-০ তে জিতে আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গেল আট কোপার মধ্যে ষষ্ঠবার ফাইনালে উঠলো তারা।

বাংলাদেশ সময়: ১৩:১১:৩২   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ