দিনাজপুরে ২০ হাজার বৃক্ষ রোপণের ক্যাম্পেইন উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ২০ হাজার বৃক্ষ রোপণের ক্যাম্পেইন উদ্বোধন
বুধবার, ১০ জুলাই ২০২৪



দিনাজপুরে ২০ হাজার বৃক্ষ রোপণের ক্যাম্পেইন উদ্বোধন

“করবো ভূমি পুণরুদ্ধার, রুখবো মরুময়তা-অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে জেলায় মঙ্গলবার রাতে ২০ হাজার বৃক্ষ রোপণ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ফলজ,বনজ ও ঔষাধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার অডিটোরিয়ামে শিশু ও যুব ফোরামের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতি প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উল ইসলাম বক্তব্য রাখেন।
অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন সারাদেশে ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির ক্যাম্পেইনের আওতায় দিনাজপুরে ২০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করছে।
যুব ও শিশু ফোরামের সদস্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করবে।
অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, সারামিতা হালদার, ইসট্রেনা সরেন, দিনো দাস, রিচার্ড তাপস দাসসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৫৬   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ