টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ
বুধবার, ১০ জুলাই ২০২৪



টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাটগাতী বাজারের গোবিন্দ স্টোর থেকে এসব জাল উদ্ধার করা হয়। উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আজ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাজারে দুইবার অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। অভিযানে পাটগাতী বাজারের গোবিন্দ স্টোরের দুইটি গুদাম থেকে ২১০টি চায়না দূয়ারী ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, অভিযানে ৫০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ স্টোরের মালিক সুশান্ত বিশ্বাস পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৫৭   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ