ভারতে ট্যাঙ্কারের সাথে বাসের ধাক্কায় ১৮ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে ট্যাঙ্কারের সাথে বাসের ধাক্কায় ১৮ জন নিহত
বুধবার, ১০ জুলাই ২০২৪



ভারতে ট্যাঙ্কারের সাথে বাসের ধাক্কায় ১৮ জন নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে বুধবার ভোরে দুগ্ধবাহী এক ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জেলা পুলিশ প্রধানের কার্যালয় থেকে জুলফিকার আলী এএফপিকে বলেন, ‘বাসটি পেছন থেকে ট্যাঙ্কারকে ধাক্কা দেয়, এতে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়।’
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করেছেন।
সম্প্রচার কেন্দ্র এনডিটিভি পরিবেশিত খবরে বলা হয়,বাসটি ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছিল।
দুর্বল ব্যবস্থাপনা এবং আইন মেনে গাড়ি না চালানোয় ভারতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬৮,০০০ জন নিহত হয়েছে।
গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়।

বাংলাদেশ সময়: ১৬:২০:২৮   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ