লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৭টি দোকান

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৭টি দোকান
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৭টি দোকান

জেলায় অগ্নিকান্ডে ১৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার মজুচৌধুরী হাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পুড়ে মালামালসহ ১৭ টি দোকান পুড়ে ছাই গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বাসসকে বলেন, আমরা ৬ টা ২০ মিনিটে কল পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই আমরা ঘটনাস্থল পৌঁছেছি। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ১৭টি দোকান পুড়ে যায়। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাবো।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবেন বলে জানান এমপি।

বাংলাদেশ সময়: ১২:৪০:৪০   ৪৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ