ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ ভোলা যৌথভাবে এই মেলার আয়োজন করে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই এই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে।
পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ২২টি স্টল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ