যে কোনো দেশ থেকেই আলু ও পেঁয়াজ আমদানি করা যাবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কোনো দেশ থেকেই আলু ও পেঁয়াজ আমদানি করা যাবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
শনিবার, ১৩ জুলাই ২০২৪



যে কোনো দেশ থেকেই আলু ও পেঁয়াজ আমদানি করা যাবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আলু ও পেঁয়াজ আমদানিতে আইপি অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যে কোনো আমদানিকারক এখন যে কোনো দেশ থেকে চাইলেই পেঁয়াজ ও আলু আমদানি করতে পারবেন।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রফতানি ট্রফি ২০২১-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গত ৬ মাসে মজুতদারি করে কোনো পণ্যে কেউ কারসাজি করতে পারেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ভারি বৃষ্টির কারণে দেশের ১৮ জেলা তলিয়ে গেছে। এতে পণ্য আসতে সমস্যা হচ্ছে, যা সাময়িক। তবে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য কাজ করা হবে। এছাড়া চাইলেই এখন যে কোনো দেশ থেকে পেঁয়াজ ও আলু আমদানি করা যাবে।

দেশের গার্মেন্টস খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতে গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রফতানি বাণিজ্যসহ সরকারের সব কর্মকাণ্ডের লক্ষ্য দেশের বেকারত্ব দূর করা। এজন্য শুধু গার্মেন্টস খাতের ওপর নির্ভর করলে চলবে না। তাই দেশের গার্মেন্টস খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতে গুরুত্ব দেয়া হচ্ছে। এ সময়ে রফতানি বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই সব রফতানিকারকের কাছ থেকে তথ্য নিয়ে তথ্যভান্ডার তৈরির কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছেন চীনের ব্যবসায়ীরা। এছাড়া কোরিয়া, সিঙ্গাপুরসহ আরব দেশগুলোর সঙ্গেও বিনিয়োগ বাড়াতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে ইউরোপসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে রফতানি বাণিজ্য বাড়ানো হবে।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রফতানির হিসাব জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করে, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) শুধু তা প্রকাশ করে। এখন থেকে এনবিআরের পাশাপাশি সংশ্লিষ্ট রফতানিকারকদের সঙ্গে সরাসরি তথ্য নিয়ে কাজ করবে ইপিবির পরিসংখ্যান বিভাগ। তাহলে রফতানি তথ্য নিয়ে আর বিভ্রান্তি তৈরি হবে না আগামীতে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৬   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ