কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে : ডিবির হারুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে : ডিবির হারুন
শনিবার, ১৩ জুলাই ২০২৪



কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে: ডিবির হারুন

কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে সময় সংবাদকে এ কথা জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। বিষয়টিকে ভিন্নদিকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তবে এ বিষয়ে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।’

এদিকে রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে ‘অনেক সংখ্যক শিক্ষার্থী’ উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক-মহাসড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড নামে তারা সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করে আসছিলেন। এরপর হাইকোর্টের রায় স্থগিত করে অপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। তারই অংশ হিসেবে ওইদিন বিকেলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২১   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ