গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক
সোমবার, ১৫ জুলাই ২০২৪



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ উপজেলা প্রশাসনের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কাউটে উদ্বুদ্ধ করতে হলদে পাখির পোশাক বিতরন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা হলরুম ‘বজ্রকন্ঠে’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৮০টি বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্রীর জন্য এসব পোশাক সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
বিতরনকৃত পোশাকের মধ্যে রয়েছে ক্যাপ, স্কার্ফ, কামিজ, সালোয়ার ও বেল্ট।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কাব স্কাউটের সহায়ক হিসাবে হলদে পাখির কার্যক্রম শুরু করেছে সরকার। ছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন হলদে পাখির ড্রেস বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:০২   ৪২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ