ছাগলে চাল খাওয়ায় যুবককে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

প্রথম পাতা » খুলনা » ছাগলে চাল খাওয়ায় যুবককে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন
সোমবার, ১৫ জুলাই ২০২৪



ছাগলে চাল খাওয়ায় যুবককে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় ছাগলে চাল খাওয়ার জেরে ফিরোজ শেখ (৩০) নামে এক যুবক হত্যা মামলায় তার চাচাতো ভাই মিন্টু শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সাজাপ্রাপ্ত মিন্টু শেখ কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের ইউনুস শেখে ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে কালিয়া উপজেলার মির্জাপুরে ছাগলে চাল খাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে ভ্যানচালক ফিরোজ শেখকে হত্যার অভিযোগ ওঠে তারই চাচাতো ভাই মিন্টু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই কুদ্দুস শেখ। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৫৫   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ