এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সহিংস কর্মকাণ্ডের জেরে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরো চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার ৮টি পরীক্ষা স্থগিত করা হলো।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রথমে ১৮ জুলাইয়ের পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

এ বিষয়ে তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী ১১ আগস্টের পর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট কোনো সূচি ঠিক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৭   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ