মাগুরায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » খুলনা » মাগুরায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রবিবার, ২৮ জুলাই ২০২৪



মাগুরায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আজ রোববার বেলা ১১ টায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের সৌজন্যে এসব খাদ্য সামগ্রী বিরতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
শহরের চৌরঙ্গী মোড় ও ভায়না মোড়ে এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল, আওয়ামী লীগ নেতা এনামুল হক হিরোক, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, জাহাঙ্গীর শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৩   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ