গাজীপুরের সিটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে মেয়র জায়েদা খাতুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরের সিটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে মেয়র জায়েদা খাতুন
সোমবার, ২৯ জুলাই ২০২৪



গাজীপুরের সিটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে মেয়র জায়েদা খাতুন

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল-১ এর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা আজ সোমবার সকালে পরিদর্শনে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
মেয়র জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে ব্যপক ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান, টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, কাউন্সিলর হেলাল উদ্দিন, শাহ আলম রিপন, মহিলা কাউন্সিলর কেয়া শারমিন ও রাখী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৮   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ