নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত অন্তত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত অন্তত ৬
সোমবার, ২৯ জুলাই ২০২৪



নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত অন্তত ৬

নিউইয়র্কের রচেস্টারসিটির একটি পার্কে গুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ।

রোববার বিকেল ৬টা ২০ নাগাদ নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। বলা হয়, রচেস্টারের একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছেন। সেখানেই আচমকা গুলি শুরু শুরু হয়। অনেকরই বুলেট লেগেছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত তত বেশি নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ। বন্দুকধারীকে আদৌ গ্রেপ্তার করা গেছে কি না, তাও স্পষ্ট নয়। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত রয়েছে। গোটা এলাকা তারা ঘিরে রেখেছে। ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তা সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৯   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ