রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
বুধবার, ৩১ জুলাই ২০২৪



রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ রাঙ্গামাটিতে র‌্যালী,আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ এনেক্স ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
জেলা মৎস্য বিষয়ক আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো মোতাছেম বিল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু, জেলা সিভিল সার্জন ডা:নূয়েন খীসা,জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি উদয়ন বড়ুয়া প্রমুখ।
সভা শেষে জেলার সফল মৎস্য চাষীদের মাঝে মৎস্য বিভাগের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
আলেচনা সভার আগে সকাল ১০টায় শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে জেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৮   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ