৬ পয়েন্ট জরিমানা দিয়েও কোয়ার্টারে কানাডা

প্রথম পাতা » খেলাধুলা » ৬ পয়েন্ট জরিমানা দিয়েও কোয়ার্টারে কানাডা
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



৬ পয়েন্ট জরিমানা দিয়েও কোয়ার্টারে কানাডা

প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৬ পয়েন্ট কেটে রাখা হয়েছিল কানাডার নারী ফুটবল দলের। তবুও অলিম্পিকে নারীদের ফুটবলে গ্রুপ পর্ব পার করে কোয়ার্টারে উঠেছে তারা। বুধবার (৩১ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ে কোয়ার্টার নিশ্চিত হয় কানাডার নারী দলের।

কানাডার হয়ে একমাত্র গোলটি করেন ভ্যানেসা জিলেস।। ম্যাচের ৬১তম মিনিটে জেসি ফ্লেমিংয়ের নেয়া ফ্রি কিক থেকে গোল করেন জিলেস। গ্রুপ পর্বে সকল ম্যাচে জয় পেলেও কানাডার পয়েন্ট দাঁড়ায় ৩। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে পা দেয় কানাডা।

এর আগে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে অলিম্পিক নারী ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। যার কারণে ফিফা তাদের ৬ পয়েন্ট কেটে নেয়। তার পাশাপাশি তাদের তিন কোচকে এক বছর করে নিষিদ্ধও করে। প্রধান কোচের পদ থেকে সরিয়েও দেওয়া হয় বেভ প্রিস্টম্যানকে।

গ্রুপ ‘এ’ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কানাডা। কোয়ার্টার ফাইনালে কানাডার প্রতিপক্ষ জার্মানি। এই ম্যাচে যে জিতবে তারা উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৫৫   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ