শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই: তথ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই: তথ্য প্রতিমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে জড়িতের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংস ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার ঘটনায় যাদের বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, তাদেরই বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী আন্দোলনে ছিল তারা যেন কোনোভাবেই নাজেহাল না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।’

স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে সরকার সহিংসতায় সব মৃত্যুর বিচার করবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই। তবে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা আইন ভেঙেছে, তদন্ত করে তাদেরই বিচারের আওতায় আনা হবে।’

মোহাম্মদ আরাফাত বলেন, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের তুলকালাম কাণ্ড, থানায় টানাটানি-হাতাহাতি; আহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ