গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত

জেলার মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আপন দুইভাই নিহত ও অটোরিক্সা চালক আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানের লাম-মিম হোটেলের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস
(ঢাকা মেট্টো ব-১১-৮৫৭৪) এবং একই দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্টো: ট- ১৩-০০৬৭) অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আপন দুইভাই বশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫) নিহত হন। এছাড়া, অটোরিকশা চালক হাসান শেখ (২৮) গুরুতর আহত হন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করে। নিহতরা উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, বরইতলা থেকে রাজৈরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন এবং একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মাঝখানে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আপন দুইভাই নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
পুলিশ, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২২   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ