জয়পুরহাটে আওয়ামী লীগের শোক শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে আওয়ামী লীগের শোক শোভাযাত্রা
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



জয়পুরহাটে আওয়ামী লীগের শোক শোভাযাত্রা

শোকাবহ আগস্ট মাস উদযাপনে গৃহীত নানা কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার শোক শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখা। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আওয়ামী লীগ জয়পুরহাট জেলা কার্যালয় থেকে বেলা ১১ টায় বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমূখ। বক্তারা বলেন-দেশের উন্নয়ন যারা পছন্দ করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪১   ৫৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ