লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে বর্ষপূর্তি উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে বর্ষপূর্তি উদযাপন
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে বর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজনে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলগুলোতে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল মুজিব-ইন্দিরা নগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিলুপ্ত ছিটমহল সমন্বয় আন্দোলন কমিটির সভাপতি গোলাম মতিন রুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পুর্ণ চন্দ্র রায়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড়, কুড়িগ্রাম ও নিলফামারী জেলার বিলুপ্ত ছিটমহলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা পহেলা আগষ্টকে রাষ্ট্রীয়ভাবে ছিটমহল মুক্ত দিবস ঘোষণার দাবী জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪১   ৫১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ